70%
75%
85%
The Story of Paradox
Paradox সুগন্ধিটির মূল বৈশিষ্ট্য হলো এর বৈপরীত্য—এটি যেমন সতেজ, তেমনই গভীর। ব্যবহারের শুরুতেই আপনি পাবেন নেরোলি (Neroli) এবং বার্গামটের এক উজ্জ্বল ও ক্রিস্পি সতেজতা, সাথে ফ্লোরাল ফ্রেশ ভাইব যা আপনাকে মুহূর্তেই চনমনে করে তুলবে। তবে এর আসল ম্যাজিক শুরু হয় যখন এর হার্ট নোটে থাকা জেসমিন আর অরেঞ্জ ব্লসমের শুভ্রতা প্রকাশ পায়। ঘ্রাণটিকে আধুনিক এবং দীর্ঘস্থায়ী করার জন্য এতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরণের অ্যাম্বার এবং মাস্ক মলিকিউল, যা একে দেয় একটি পরিচ্ছন্ন কিন্তু উষ্ণ ফিনিশিং। যারা এমন একটি সুগন্ধি খুঁজছেন যা খুব বেশি লাউড নয় কিন্তু অত্যন্ত রুচিশীল, ফেমিনিন (ফ্লোরাল) এবং আভিজাত্যপূর্ণ, তাদের জন্য এটি একটি মাস্ট-হ্যাভ কালেকশন।
Scent Profile (Notes)
Top Notes
Pear, Tangerine, Bergamot.
সুগন্ধি ব্যবহারের প্রথম ১৫-৩০ মিনিট টপ নোটের ঘ্রাণ পাওয়া যায়, যা আপনার উপস্থিতির প্রথম জানান দেয়।
Heart Notes
Neroli, Orange Blossom, Jasmine.
এই নোট সুগন্ধির মূল ভিত্তি, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয় এবং ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।
Base Notes
Vanilla, Amber, White Musk, Benzoin.
সুগন্ধির এই অংশটি সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি মনোমুগ্ধকর আবেশ তৈরি করে রাখে।
Note: These notes are an interpretation based on the original profile and our expert sniffing analysis to help you understand the scent’s character.
Performance & Vibe
- Longevity: 8–10 Hours (Approx).
- Projection: 3–4 Feet (Soft but noticeable).
- Usage: Daily luxury, Office, Evenings.
- Vibe: Floral, Modern, Sophisticated.
Fragrance Application Guide
১. পালস পয়েন্টে ব্যবহার
আপনার ঘাড়ের দুপাশে, কবজিতে, কানের পেছনের অংশে অল্প করে সুগন্ধি লাগিয়ে নিন। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাস ছড়াতে সাহায্য করে।
২. অতিরিক্ত ঘষবেন না
সুগন্ধি পালস পয়েন্টে লাগানোর সময় অতিরিক্ত রাব করা উচিত না। এতে সুগন্ধির হার্ট নোট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঘ্রাণ দ্রুত হারিয়ে যায়।
৩. ময়েশ্চারাইজার ব্যবহার
আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধির স্থায়িত্ব (Longevity) বহুগুণ বৃদ্ধি পায়।
৪. ফিনিশিং টাচ
রোল-অনের সাহায্যে সুবাসটুকু হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশে এবং বডিতে ম্যাসাজ করে দিন। এতে আপনার হাঁটাচলার সময় “শরীরের প্রতিটি মুভমেন্টে” সুগন্ধির একটি চমৎকার ট্রেইল (Scent Trail) তৈরি হবে।
৫. সতর্কতা
সাদা বা উজ্জ্বল কাপড়ে সরাসরি সুগন্ধির রোল অন ব্যবহার করবেন না; বরং হাতে নিয়ে সাবধানে কাপড়ে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা যেতে পারে।

