60%
90%
85%
The Story of Element Y
Element Y একটি ‘পাওয়ারফুল-ফ্রেশ’ সুগন্ধি, যা মূলত আত্মবিশ্বাস এবং সাফল্যের বহিঃপ্রকাশ ঘটায়। এর শুরুটা হয় অত্যন্ত উজ্জ্বল এবং ক্রিস্পি আদা (Ginger), বারগামট এবং আপেলের এক চমৎকার মিশ্রণে, যা আপনাকে মুহূর্তেই এক সতেজ এনার্জি দেবে। ব্যবহারের কিছুক্ষণ পরেই ল্যাভেন্ডারের সাথে (Sage) এর একটি ভেষজ বা অ্যারোমেটিক আবেশ পাওয়া যায়। এটি মূলত একটি ‘বোল্ড-ব্লু’ ফ্রাগ্রেন্স, যা সাধারণ ফ্রেশ পারফিউমের তুলনায় অনেক বেশি গম্ভীর এবং অভিজাত। এর শেষ ভাগে বা ড্রাই-ডাউনে সিডার উড এবং অ্যাম্বারউডের একটি শক্তিশালী কাঠুরে ভিত্তি তৈরি হয়, যা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি ড্রামাটিক এবং ক্লিন করে তোলে। যারা অফিস, মিটিং বা যেকোনো ফরমাল ইভেন্টে একটি দীর্ঘস্থায়ী এবং আধুনিক আভিজাত্য বজায় রাখতে চান, এটি তাদের জন্য সুইটেবল হবে।
Scent Profile (Notes)
Top Notes
Apple, Ginger, Bergamot.
সুগন্ধি ব্যবহারের প্রথম ১৫-৩০ মিনিট টপ নোটের ঘ্রাণ পাওয়া যায়, যা আপনার উপস্থিতির প্রথম জানান দেয়।
Heart Notes
Sage, Juniper Berries.
এই নোট সুগন্ধির মূল ভিত্তি, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয় এবং ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।
Base Notes
Amberwood, Tonka Bean, Cedar, Vetiver.
সুগন্ধির এই অংশটি সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি মনোমুগ্ধকর আবেশ তৈরি করে রাখে।
Note: These notes are an interpretation based on the original profile and our expert sniffing analysis to help you understand the scent’s character.
Performance & Vibe
- Longevity: 6–8 Hours (Approx).
- Projection: 4–5 Feet (High Projection).
- Usage: Signature Daily Wear.
- Vibe: Modern, Sharp, Clean.
Fragrance Application Guide
১. পালস পয়েন্টে ব্যবহার
আপনার ঘাড়ের দুপাশে, কবজিতে, কানের পেছনের অংশে অল্প করে সুগন্ধি লাগিয়ে নিন। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাস ছড়াতে সাহায্য করে।
২. অতিরিক্ত ঘষবেন না
সুগন্ধি পালস পয়েন্টে লাগানোর সময় অতিরিক্ত রাব করা উচিত না। এতে সুগন্ধির হার্ট নোট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঘ্রাণ দ্রুত হারিয়ে যায়।
৩. ময়েশ্চারাইজার ব্যবহার
আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধির স্থায়িত্ব (Longevity) বহুগুণ বৃদ্ধি পায়।
৪. ফিনিশিং টাচ
রোল-অনের সাহায্যে সুবাসটুকু হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশে এবং বডিতে ম্যাসাজ করে দিন। এতে আপনার হাঁটাচলার সময় “শরীরের প্রতিটি মুভমেন্টে” সুগন্ধির একটি চমৎকার ট্রেইল (Scent Trail) তৈরি হবে।
৫. সতর্কতা
সাদা বা উজ্জ্বল কাপড়ে সরাসরি সুগন্ধির রোল অন ব্যবহার করবেন না; বরং হাতে নিয়ে সাবধানে কাপড়ে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা যেতে পারে।

